ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এআই দিয়ে মামলার রায় লেখা উচিত নয়: প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক
৫৬ মিনিট আগে
এআই দিয়ে মামলার রায় লেখা উচিত নয়: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, এআই দিয়ে মামলার রায় লেখা উচিত নয়, এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে একটি কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন প্রয়োজন।

আজ শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ন না হয় এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। মানুষের জীবন সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই এআই ব্যবহার করতে হবে।

বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশে এআই ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট আইনগত কাঠামো থাকা প্রয়োজন। এআই ব্যবহার করে আদালতের রায় লেখা অনুচিত। এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ও বিচারিক প্রক্রিয়ার স্বকীয়তা ব্যাহত হতে পারে।

তিনি বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে মানুষের মৌলিক অধিকার যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে এআই ব্যবহারের বিষয়ে নানা পরামর্শ দেন প্রধান বিচারপতি।

এ সময় মানুষের দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার ও এর সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিনসহ অন্য বক্তারা।


কমেন্ট বক্স