ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

'আপনাদের ভক্ত হয়ে গুনাহ করেছি, এখন আমাদের কী হবে'

বিনোদন ডেস্ক
১ দিন আগে
'আপনাদের ভক্ত হয়ে গুনাহ করেছি, এখন আমাদের কী হবে'
দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বর্তমানে সংসার ও পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এর মধ্যে অভিনয়জীবন ও অতীত নিয়ে পপির একটি বক্তব্য আবারও সামনে এসেছে। আর সেই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।

সোমবার (৩১ আগস্ট) অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে পপির বক্তব্য হিসেবে লেখা রয়েছে, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব হেদায়াতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’

পপির এই বক্তব্য সামনে রেখে নিজের মতামতও তুলে ধরেছেন জয়। তিনি লিখেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন। নায়িকা পপি ও তা বললেন। এখন শাবনুর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ এটা তারা বুঝতে পেরেছে। কিন্তু আমার প্রশ্ন, আপনারা তো ১৬ আনা বুঝে নিয়ে তারপর  ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি। এবং গুনাহ করেছি। আমাদের কি হবে তাহলে? তাই ইবাদতের সময ভক্তদের জন্য ও  দোয়া কইরেন। আর বর্তমানে যারা হিট তারাও কি ভবিষ্যতে এরকম স্টেটমেন্ট দিবেন? বিষয়টা এমন নয় কি পাপ করে জীবন গুছিয়ে নিয়ে তারপরে হজ করে আল্লাহর পথে চলে এলাম। দিনশেষে আপনার জন্য দোয়া রইল আল্লাহ আপনার নেক মকসুদ পূর্ণ করুক।’


কমেন্ট বক্স