ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক
২০ ঘন্টা আগে
২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
নতুন বছরের শুরুতেই টঙ্গীর তুরাগ তীরে বসছে বিশ্ব ইজতেমার আসর। আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৮, ৯ ও ১০ জানুয়ারি। এক সপ্তাহ বিরতির পর দ্বিতীয় পর্ব হবে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি।

বিশ্ব ইজতেমাকে ঘিরে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হবে। তাঁদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যাতায়াতসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রতিবছর গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

সাধারণত তাবলিগ জামাতের দুই পক্ষের ব্যবস্থাপনায় বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে থাকে।


কমেন্ট বক্স