ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

অনলাইন ডেস্ক
২০ ঘন্টা আগে
সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের সমালোচনা করে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

আজ (৬ সেপ্টেম্বর) রাতে বিরোধী দলের সংসদ সদস্যরা এ ওয়াকআউট করেন।

জানা গেছে, জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত প্রস্তাবিত আইনে ‘দ্বৈত প্রয়োগ’ রাখা হয়েছে অভিযোগ করে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। তারা বিলের আলোচনায় অংশ নেবেন না জানিয়ে রোববার রাত ৮টা ১০ মিনিটে সংসদ থেকে বেরিয়ে যান।

এ সময় অধিবেশন পরিচালনা করছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।


কমেন্ট বক্স