ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

বিনোদন ডেস্ক
১৮ ঘন্টা আগে
সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের। তাসকিন ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে শাবনূর জানান, সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে তাসকিন আহমেদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছে। প্রিয় ক্রিকেটারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে আনন্দময় বলেও উল্লেখ করেন তিনি।

তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে শাবনূর লেখেন, সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারসহ তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে তারা দারুণ সময় কাটিয়েছেন। তাসকিন ও তার পরিবারের সঙ্গে সময়টা সুন্দর ছিল বলেও জানান তিনি।

এ সময় তাসকিনের ক্রিকেটীয় সাফল্যের প্রশংসাও করেন শাবনূর। জাতীয় দলের এই পেসারকে বাংলাদেশের গর্ব উল্লেখ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন অভিনেত্রী।

শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখানে তাসকিন ও তার পরিবারের সঙ্গে তার এই সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।



কমেন্ট বক্স