ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ২ মামলায় হাইকোর্টের জামিন পেলেন চিন্ময় দাস

অনলাইন ডেস্ক
২০ ঘন্টা আগে
আরও ২ মামলায় হাইকোর্টের জামিন পেলেন চিন্ময় দাস
দুই মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। রোববার (০৬ সেপ্টেম্বর) হাইকোর্ট তাকে জামিন দেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চিন্ময় কৃষ্ণ দাশের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তবে তার বিরুদ্ধে অন্যান্য মামলা চলমান থাকায় তিনি মুক্ত হতে পারবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।

অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এসব মামলা হয়। এ দুই মামলায় রুল মঞ্জুর করে জামিন দিয়েছেন। তবে আরও মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না

 



কমেন্ট বক্স