সাভারের রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন লিমিটেড দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার (২০ আগস্ট) ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এ কমিটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ শ্রমিক নেতাদের একজন থাকতে পারবেন। এছাড়া এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, নিহত ও আহত পরিবারগুলোকে সহযোগী করা হবে।
তিনি বলেন, সেই সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক টাকা জমা হয়েছিলো কিন্তু মাত্র ২১ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। সেই তহবিল লুটপাট হয়েছে কিনা তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
শ্রম উপদেষ্টা বলেন, হাজার কোটি টাকা পাচার আর দুর্নীতির পরেও দেশ টিকে আছে শ্রমিকের পরিশ্রমেই। নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হচ্ছে সেখানে শ্রমিকরা আর অবহেলিত থাকবে না।
কমেন্ট বক্স