অভিনয়ের পাশাপাশি এবার সংগীতেও পা রাখলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। বুধবার প্রকাশ করেছেন নিজের প্রথম একক গান ‘পাবলো’।
গানটির কথা ও সুর হানিয়া আমির নিজেই করেছেন। পাঞ্জাবি র্যাপধর্মী এই গানে জনসমালোচনা ও তাকে ঘিরে মানুষের নানা মন্তব্যের বিষয় তুলে ধরেছেন অভিনেত্রী।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় গানটি প্রকাশ করেন হানিয়া। গানে তাকে ‘ভুয়া’ বলা সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। পাশাপাশি তাকে অনুসরণ করা অসংখ্য ভক্তের কথাও উঠে এসেছে গানটিতে।
গানের শেষাংশে ভারতের একটি বাস্তবতা নির্ভর টেলিভিশন অনুষ্ঠানের একটি অংশ যুক্ত করেছেন হানিয়া। সেখানে ভারতীয় টেলিভিশন তারকা রাখি সাওয়ান্ত হানিয়াকে বিশেষ বার্তা দেন।স্মার্ট টিভি
রাখি সাওয়ান্ত বলেন, ‘হানিয়া, আমার ভালোবাসা, চিন্তা করো না। বুঝতে পেরেছ?’ এরপর তিনি হানিয়াকে স্বর্গের কন্যা উল্লেখ করে বলেন, তার মুখে ঐশ্বরিক আলো রয়েছে এবং তার সৌন্দর্যে অন্যরা ঈর্ষান্বিত।
হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে রাখি তাকে শত্রুদের সাহসের সঙ্গে মোকাবিলা করার কথাও বলেন।
হানিয়া আমিরের গানে অভিষেক এবং রাখি সাওয়ান্তের সঙ্গে এই সংযোগকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ‘অপ্রত্যাশিত সহযোগিতা’ হিসেবে বর্ণনা করেছেন।
গানটিতে নিজের সমালোচকদের উদ্দেশেও আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন হানিয়া। তাদের নেতিবাচক মন্তব্য নিয়ে মাথা না ঘামানোর কথা জানিয়ে তিনি বলেছেন, অন্যের নেতিবাচকতা তাকে প্রভাবিত করে না।
কমেন্ট বক্স