ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন এআইজি হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপার (এসপি) কামারুম মুনিরা। তিনি এ এইচ এম শাহাদাৎ হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সদরদপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কামারুম মুনিরা পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) পদে যোগদান করেছেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ঢাকা জেলায়।

এর আগে কামারুম মুনিরা পুলিশ সদরদপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগে এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্বে তিনি পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগসংক্রান্ত কার্যক্রমে নেতৃত্ব দেবেন।

এদিকে, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ এইচ এম শাহাদাৎ হোসাইনকে পুলিশ সদরদপ্তরের আইসিটি বিভাগের এআইজি হিসেবে বদলি করা হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পুলিশ সদরদপ্তরের মিডিয়া ও জনসংযোগ বিভাগে নেতৃত্বে পরিবর্তন এলো।


কমেন্ট বক্স