ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মদিনায় ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
মদিনায় ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি
মুসলিমদের দ্বিতীয় পবিত্র নগরী মদিনায় ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন ইয়েমেনি জোট।

তবে বৃহস্পতিবারি (১৫ অক্টোবর) সৌদি আরবে কোনো হামলা চালানো হয়নি বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। 

ইয়েমেনে সৌদি-সমর্থিত জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, তাদের বাহিনী মদিনা এলাকায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

এদিকে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, আজ সৌদি আরবে কোনো হামলা করা হয়নি।

সৌদি-সমর্থিত জোট বাহিনী মদিনার দিকে ধেয়ে আসা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার কথা জানানোর পরপরই হুথির তরফ থেকে এই ঘোষণা এলো। সূত্র: আল জাজিরা


কমেন্ট বক্স