ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঠ্যবই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
পাঠ্যবই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
পাঠ‍্যপুস্তক ছাপানোর অগ্রগতি সরজমিনে দেখতে তেজগাঁওয়ে একটি ছাপাখানা পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।

আজ শনিবার (১৭ অক্টোবর) রাতে তিনি এই ছাপাখানাটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বই ছাপার সার্বিক অগ্রগতি, কাগজের গুণগত মান, মুদ্রণ নিখুঁত হচ্ছে কি না তা পরীক্ষা করেন। পাশাপাশি কাটিং, বাইন্ডিং এবং উপজেলা পর্যায়ে বই পৌঁছানোর (ডেলিভারি) সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

তিনি বলেন, সারাদেশে শিক্ষার্থীদের হাতে মানসম্মত নতুন পাঠ্যবই তুলে দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে, একই দিন বিকেলে এনসিটিবি কার্যালয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব আবদুল খালেককে সঙ্গে নিয়ে আয়োজিত ওই বৈঠকে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রীর ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।


কমেন্ট বক্স