ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে এমপিওভুক্ত শিক্ষকরাও

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে এমপিওভুক্ত শিক্ষকরাও
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো আইনগত বাধা নেই।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত সেইভাবেই তারা অংশ নিতে পারবেন। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সরকার আশাবাদী। এ নিয়ে সরকারের ওপর আস্থা রাখার আহবান জানান তিনি।

এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স