ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

অনলাইন ডেস্ক
৪ ঘন্টা আগে
ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর
ঢাকার বাতাসের মান আজও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৫১।

একই সময়ে ৩৯৮ একিউআই নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এর আগের দিন বৃহস্পতিবার ঢাকার একিউআই ছিল ১৫৭; যা অস্বাস্থ্যকর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তাৎক্ষণিক তথ্য অনুযায়ী, আজ ২২৮ একিউআই নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই এবং ১৫১ স্কোর নিয়ে তালিকায় ১৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।


কমেন্ট বক্স