জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে যথাক্রমে মো. নাহিদ ইসলাম ও আখতার হোসেন অপরিবর্তিত আছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্যসচিবের পদ তৈরি করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া ১৫ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ছয়জনকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, সানি আব্দুল হক, মাহবুব আলম, মুজাহিদুল ইসলাম শাহীন ও আশরাফ মাহাদী।
যুগ্ম সদস্যসচিব করা হয়েছে আলাউদ্দীন মোহাম্মদ, এস এম সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহকে।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাশাপাশি এনসিপির ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদের সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে।