সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বাভাবিক সময়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে পাঁচ শতাধিক ট্রাক পণ্য আমদানি হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় প্রায় ২০০ ট্রাক পণ্য।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির কারণে আট দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে আট দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বন্দরের মাধ্যমে দুই দেশের পণ্য আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়েছে।