ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাকে পরিকল্পিত দুর্যোগ বললেন উপদেষ্টা আসিফ

নিউজ ডেস্ক
২ বছর আগে
বন্যাকে পরিকল্পিত দুর্যোগ বললেন উপদেষ্টা আসিফ
বন্যাকে পরিকল্পিত দুর্যোগ বলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তিনি এ পোস্ট করেন।
পোস্টে আসিফ মাহমুদ বলেন, বন্যাদুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসুন। সম্মিলিতভাবে এই পরিকল্পিত দুর্যোগ মোকাবিলা করবে সরকার ও জনগণ।


পরে অপর এক পোস্টে তিনি লেখেন, 'পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনা কে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।'

এর আগে বুধবার ভারত থেকে পানির ঢল আসা নিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ ও ভারতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করছি, প্রয়োজনে ভারতের কাছে যে কোনো পদক্ষেপের অনুরোধ করা যাবে। ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দেশের সরকার প্রধান ইতোমধ্যে টেলিফোনে কথা বলেছেন। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধান উপদেষ্টা একটি সম্মেলনেও অংশগ্রহণ করেছেন।


কমেন্ট বক্স