ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামজা-শামিতসহ সাফের প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১ ঘন্টা আগে
হামজা-শামিতসহ সাফের প্রাথমিক দল ঘোষণা
দরজায় কড়া নাড়ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরের আয়োজক বাংলাদেশ। ঘরের মাঠে শিরোপার লড়াইয়ে নামার আগে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। কোচ থমাস ডুলির ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহে খান। পাশাপাশি দলে ফিরেছেন তপু বর্মণ, ঈসা ফয়সাল, সৈয়দ কাজেম কিরমানে শাহ ও মোহাম্মদ ইব্রাহিম।

ঘোষিত দলে অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয় রেখেছেন কোচ। ২৮ সদস্যের দলে গোলরক্ষক হিসেবে রয়েছেন মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে আছেন তপু , বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান ইউসুফ, ঈসা, তারিক রায়হান কাজী ও জায়ান আহমেদ।

মাঝমাঠে রয়েছেন সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানে শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, সুকি ইতোফুসা ও মিনহাজুল করিম শাদিন। আক্রমণভাগে রয়েছেন শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, রোনান ও মাহে।

মূল ২৮ সদস্যের দলের বাইরে আরও দুজন ফুটবলারকে অনুশীলনের জন্য ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তাঁরা হলেন মো. ইসহাক আকান্দো ও মো. আসিফ। তবে তাঁদের নাম মূল দলের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

সাফের জন্য বাংলাদেশের প্রাথমিক দলের ২৮ জন:

মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান ইউসুফ, ঈসা ফয়সাল, তারিক কাজী, জায়ান আহমেদ, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম শাদিন, রোনান বেঞ্জামিন সুলিভান, মোহাম্মদ মাহে খান।


কমেন্ট বক্স