ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল: পুলিশের গাড়িতে হামলা-ভাংচুর ,আহত ২ পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১ ঘন্টা আগে
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল: পুলিশের গাড়িতে হামলা-ভাংচুর ,আহত ২ পুলিশ
গোপালগঞ্জ সদর উপজেলার রঘনুাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে বাঁধা দেয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। 

আজ শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় বুড়িমার গাছতলা নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মিরা সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল দেয়। এ সময় টহল পুলিশের একটি দল ওই মিছিলে বাঁধা দিতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা পুলিশের গাড়িতে লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভাংচুর করে। হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য এসময় আহত হন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে। বিস্তারিত এই মুহূর্তে বলা যাচ্ছে না বলে জানান তিনি।


কমেন্ট বক্স