ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পানের দোকানে গাঁজা বিক্রি, গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
পানের দোকানে গাঁজা বিক্রি, গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা
টাঙ্গাইলের ভূঞাপুর কাঁচা বাজারে কুটুম বাড়ি রেস্টুরেন্টের সামন দীর্ঘদিন ধরে পান বিক্রি করেন ফরহাদ। পান বিক্রির পাশাপাশি গাঁজা বিক্রি করেন তিনি।

এমন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার ফরহাদের পানের দোকানে তল্লাশি চালায় ভূঞাপুর থানা পুলিশ। এসময় তার পানের দোকান থেকে এক কেজি গাঁজাসহ ফরহাদকে আটক করা হয় ।

ফরহাদ উপজেলার কাগমারি পাড়া গ্রামের আকবর হোসেনের ছেলে। সে দীর্ঘ দিন ধরে পান বিক্রির আড়ালে গাজা বিক্রি করে আসছে। একাধিক বার পুলিশ তাকে আটক করে আদালতে পাঠালেও জেল থেকে বের হয়ে পুনরায় আবার গাঁজা বিক্রি শুরু করতেন তিনি।

এদিকে আটকের কিছুক্ষণ পর ফরহাদের পানের দোকান ভেঙে দিয়েছে বাজার কর্তৃপক্ষ। নেশা জাতীয় দ্রব্য বিক্রির সাথে জড়িত থাকা সহ বাজার পরিবেশ নষ্ট করায় তার দোকান ভেঙে দেয়া হয়েছে বলে জানান বাজার কর্তৃপক্ষ।

তবে থানার বাইরে থাকায় এবিষয়ে কোন বক্তব্য দেননি অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম।


কমেন্ট বক্স