আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। একই সঙ্গে দ্বীপে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) পর্যটন গমনবিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।
এ সময় প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপটিতে যাওয়ার সুযোগ পাবেন। আগে দৈনিক পর্যটকের সংখ্যা ছিল ২ হাজার।
সভায় সেন্টমার্টিনে পর্যটকদের রাত্রিযাপনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।