ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক
৫৯ মিনিট আগে
সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক মোসলেম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছে আদালত। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই মাদ্রাসা শিক্ষকের জামিন চেয়ে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত সোমবার (১৯ অক্টোবর) টঙ্গীর ওই মাদ্রাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করছিল। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে কিছু জানায়নি সে। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে জানায় শিশুটি।

এ ঘটনার পর গত বুধবার (২১ অক্টোবর) দুপুরে শিশুটির স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে বিষয়টি জানতে চান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। একপর্যায়ে শিক্ষককে মারধর করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।


কমেন্ট বক্স