ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে টানা পঞ্চম দিনের অবরোধ দিনের মতো চলছে

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
সাজেকে টানা পঞ্চম দিনের অবরোধ দিনের মতো চলছে
রাঙামাটির সাজেকে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয় দুটি সংগঠনের সদস্যরা। অনির্দিষ্টকালের এ অবরোধে পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছেন সেখানকার পর্যটন ব্যবসায়ীরা।

সোমবার (২৬ অক্টোবর) সকালেও সাজেকের বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আন্দোলনকারীরা। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মসূচি চলছে।

গত ২২ অক্টোবর থেকে শুরু হওয়া অবরোধের কারণে সাজেকের পাশাপাশি বাঘাইহাট ও দীঘিনালার সঙ্গে সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ পাঁচ দফা দাবিতে তৃতীয় দফায় এ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

তাদের অন্য দাবির মধ্যে রয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা।

এদিকে, সংঘাত এড়াতে সাজেকে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। সংকট নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করতে সাজেকের উজোবাজারে পৌঁছেছে দুই সংসদ সদস্যসহ সরকারি একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে হেডম্যান ও কারবারিদের প্রতিনিধিরাও রয়েছেন।


কমেন্ট বক্স