ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমার দেশ পত্রিকার প্রেসে বোমা হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
আমার দেশ পত্রিকার প্রেসে বোমা হামলার ঘটনায়  বিএফইউজে-ডিইউজের নিন্দা
দৈনিক আমার দেশ পত্রিকার প্রেস লক্ষ্য করে বোমা নিক্ষেপ এবং রাস্তায় অবিস্ফোরিত বোমা উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।

সোমবার (২৬ অক্টোবর) বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে বলেন, সংবাদপত্রের অফিস ও প্রেসে বোমা হামলা স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতার ওপর চরম আঘাত, যা কিছু নয়। ফ্যাসিবাদি হামলায় বিভিন্ন সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের শেষ রক্ষা হয়নি। আগামীতেও সাংবাদিকরা রাজপথে থেকে এর মোকাবিলা করবে। নেতৃবৃন্দ অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ঘটনার বর্ণনা দিয়ে নেতৃবৃন্দ বলেন, গত ২৫ অক্টোবর রোববার রাত আনুমানিক পৌনে ১১টায় তেজগাঁওয়ের লাতু রোড এলাকায় আমার দেশ পাবলিকেশনের প্রধান ফটকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আমার দেশ-এর ছাপাখানার একজন নিরাপত্তাকর্মী আহত হন। একই সময়ে ঘটনাস্থলের অদূরে অন্য একটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। আমার দেশ কর্তৃপক্ষ এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১০ সালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছিল এবং তেজগাঁও সাত রাস্তার মোড়ে হাতুড়ি দিয়ে তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছিল।

বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করব, ফ্যাসিস্ট আমলের মতো বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার পুনরাবৃত্তি ঘটবে না।


কমেন্ট বক্স