ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালন ডি’অর ২০২৬ জয়ে এগিয়ে আছে যার নাম

বিনোদন ডেস্ক
২ ঘন্টা আগে
ব্যালন ডি’অর ২০২৬ জয়ে এগিয়ে আছে যার নাম
ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬-এর বিজয়ীর নাম ঘোষণার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। কে জিতছেন এবারের পুরস্কার, তা জানতে আর কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে আগাম পরিসংখ্যানে এগিয়ে রয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।

সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ২টায় লন্ডনের প্যালাডিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করার কথা রয়েছে। এবারের পুরস্কার জয়ের দৌড়ে আলোচনায় রয়েছেন লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন ও লিওনেল মেসি।

স্পেনের ১৯ বছর বয়সী ইয়ামাল ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা এমবাপে—দুজনই নিজেদের ব্যালন ডি’অর জয়ের যোগ্য বলে মনে করেন। অন্যদিকে, কেইন ও মেসি এ নিয়ে প্রকাশ্যে প্রচার চালানো থেকে কিছুটা দূরে রয়েছেন।

ফরাসি ডেটা বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সংস্থা অ্যাভিসিয়ার পূর্বাভাস অনুযায়ী, এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন বার্সেলোনার উইঙ্গার ইয়ামাল। সংস্থাটির হিসাবে, তাঁর জয়ের সম্ভাবনা ২৩ শতাংশ।

এই তালিকায় ২১ শতাংশ সম্ভাবনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি কেইন। আর ১৯ শতাংশ সম্ভাবনা নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন কিলিয়ান এমবাপে ও ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি।

অন্যদিকে, রেকর্ড নবমবারের মতো ব্যালন ডি’অর জয়ের লক্ষ্যে থাকা লিওনেল মেসির সম্ভাবনা ১৮ শতাংশ বলে জানিয়েছে অ্যাভিসিয়া। এই হিসাবে শীর্ষ পাঁচে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

সংস্থাটির দাবি, ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতায়ও তারা শীর্ষ পাঁচ ফুটবলারকে সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছিল। ওই আসরে পুরস্কার জিতেছিলেন উসমান দেম্বেলে।


কমেন্ট বক্স