ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎহীন সচিবালয়সহ ঢাকা-চট্টগ্রামের একাংশ

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎহীন সচিবালয়সহ ঢাকা-চট্টগ্রামের একাংশ
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) গ্রিড বিপর্যয়ে সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎহীন পড়েছে।

সচিবালয়ের পূর্ত মন্ত্রণালয়ের বিদ্যুতের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী নেয়াজ তানভীর জানিয়েছেন, ডিপিডিসি থেকে তাকে বলা হয়েছে, গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

তবে ঠিক কোন গ্রিডে বিপর্যয় ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ডিপিডিসি। ধারণা করা হচ্ছে, ধানমন্ডি-উলন গ্রিডে এই বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দুপুর ১২টা ৪৩ মিনিটে অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মানচিত্রদেখুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারিগরি কারণ এখনো জানা যায়নি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সিস্টেম পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ পুনঃসংযোগের কাজ করছেন। জাতীয় গ্রিডের সিস্টেম এনএলডিসির নিয়ন্ত্রণে রয়েছে।

এতে আরও বলা হয়, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

বিদ্যুৎ বিভাগ থেকে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দুপুর একটার দিকে সচিবালয়ের বিদ্যুৎ চলে যায়। এখনো বিদ্যুৎ আসেনি।


কমেন্ট বক্স