ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আজও ৭ জনের মৃত্যু

২ ঘন্টা আগে
হাম ও উপসর্গে আজও ৭ জনের মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৯৫ জনের শরীরে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজন শিশুর। বাকি ছয়জন মারা গেছে হামের উপসর্গে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৩৫। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। আর নিশ্চিত হাম হয়েছে ২৩ হাজার ৫৪১ জনের।


কমেন্ট বক্স