ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিন-জেলেনস্কি বৈঠকের উদ্যোগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
২ ঘন্টা আগে
পুতিন-জেলেনস্কি বৈঠকের উদ্যোগ ট্রাম্পের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে শিগগিরই বৈঠকের আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেন, ‘খুব শিগগিরই একটি বৈঠকের আয়োজন করা হবে। আমার মনে হয়, এতে অনেক অগ্রগতি হতে পারে।’ সূত্র: বাসস


কমেন্ট বক্স