ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস লিকেজে মুহূর্তেই আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
গ্যাস লিকেজে মুহূর্তেই আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ
গাজীপুরের কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ পাঁচ জনের মধ্যে পরিবারের কর্তা ৪০ বছর বয়সী রিয়াজুল শেখের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরিফা বেগম নামে একজনের শরীরের ৫ শতাংশ, ১৭ বছর বয়সী ফারিয়ার ৮ শতাংশ, ১৮ বছর বয়সী রোজিনার ১ শতাংশের কম এবং ১ বছর বয়সী শিশু মো. রহিমের শরীরের ১ শতাংশের কম পুড়ে গেছে। দগ্ধ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।


কমেন্ট বক্স