ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একযোগে ৩ উপসচিবকে ওএসডি

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
একযোগে ৩ উপসচিবকে ওএসডি
প্রশাসনে কর্মরত তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন—জামালপুরের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. তোফাজ্জল হোসেন, ঢাকার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প করপোরেশনের সচিব নাহিদা বারিক। তাঁরা সবাই উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।

প্রজ্ঞাপনগুলোতে উপসচিব জেতী প্রুর স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাঁদের নামের পাশে উল্লেখ করা পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


কমেন্ট বক্স