ভক্তদের সঙ্গে মজার ছলে কফি খাওয়ার আমন্ত্রণ জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে এ আমন্ত্রণের সঙ্গে জুড়ে দিয়েছেন একটি শর্ত—কফির বিল দিতে হবে আমন্ত্রণ গ্রহণকারীকে, আর সঙ্গ দেবেন তিনি নিজেই।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কফি পানের কয়েকটি ছবি প্রকাশ করে এমন মজার আমন্ত্রণ জানান জয়া। ছবিগুলোতে সাদা রঙের পোশাকে ক্যাজুয়াল লুকে দেখা গেছে অভিনেত্রীকে। সাদামাটা সাজেও তার গ্ল্যামার আর মিষ্টি হাসি নজর কেড়েছে ভক্তদের।
প্রকাশিত ছবিগুলোর একটিতে কফির কাপ ঠোঁটের কাছে তুলে ধরেছেন জয়া। অন্য ছবিতে মৃদু হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি। তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি ছবিগুলোকে দিয়েছে আলাদা আকর্ষণ।
ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’
তার এই খুনসুটিপূর্ণ পোস্টটিতে ভক্তরা মুহূর্তেই বেশ সাড়া দিয়েছে। এমন রসবোধপূর্ণ আমন্ত্রণে ভক্ত-অনুরাগীরাও মজার সব মন্তব্য করে মেতে উঠেছেন। অনেকেই লিখেছেন, কফির বিল দিতে তাদের কোনো আপত্তি নেই। তবে সব মিলিয়ে জয়ার এই পোস্টটি খানিক আলোচনায়ই এলো, বিশেষ করে তার এই 'সরল আমন্ত্রণ'-নিয়েও প্রশংসা করছেন অনেকে।