ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২ ঘন্টা আগে
গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশের কিশোররা। একের পর এক বাধা পেরিয়ে এবার টায়ার ই-এর ফাইনালে উঠেছে তারা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের জয়সূচক গোলটি করেন রাতুল।

আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ম্যাচের ১৪ মিনিটে গোল করেন রাতুল। তার সেই গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোররা।

এই জয়ে টুর্নামেন্টে নিজেদের অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে নিল বাংলাদেশ। আট ম্যাচে এটি তাদের পঞ্চম জয়।

এর আগে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। তার আগে শেষ ষোলোতে সিঙ্গাপুর এবং শেষ ৩২-এর ম্যাচে সেশেলসকে টাইব্রেকারে হারায় দলটি। নির্ধারিত সময়ে দুই ম্যাচই ১-১ গোলে শেষ হয়েছিল। সিঙ্গাপুরের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ এবং সেশেলসের বিপক্ষে ৪-২ গোলে জয় পায় বাংলাদেশ।

টুর্নামেন্টের শুরুতে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশের কিশোররা। এরপর পর্তুগালের কাছে ৩-১ গোলে হার এবং ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর ফিজিকে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফেরে দল।

গ্যাবনকে হারিয়ে এখন টায়ার ই-এর শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। তবে টায়ার ই-এর শিরোপা আর টুর্নামেন্টের মূল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার খেতাব এক নয়। মূল বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারিত হবে টায়ার এ-এর প্রতিযোগিতা থেকে।

ফাইনালে জিতলে এই স্তরে শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশ।


কমেন্ট বক্স