ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দ্রা মাটিয়া কলোনি বোনের জমি দখল করে ঘর নির্মাণ প্রভাবশালীদের

স্টাফ রিপোর্টার
২ বছর আগে
চন্দ্রা মাটিয়া কলোনি বোনের জমি দখল করে ঘর নির্মাণ প্রভাবশালীদের
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ৭নং ওয়ার্ড মাটিয়া কলোনি রেঞ্জের সংরক্ষিত বনের জায়গা দখল করে রাতের আধারে গড়ে তোলা হচ্ছে বসতবাড়ি। বনের ভেতর গজারি বাগানসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে বনের জমিতে অবাধে গড়ে তোলা হচ্ছে এসব কাঁচা-পাকা বসতবাড়ি।এতে করে দিন দিন ছোট হয়ে আসছে বিভিন্ন বিটের বনভূমি।

নাম প্রকাশে অনিচ্ছুক মাটিয়া কলোনি এলাকার একাধিক বাসিন্দা বলেন আমরা এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসতেছি। কিন্তু কিছু অসাধু মানুষের জন্য আমাদের বসবাস অনিশ্চয়তার মধ্যে পরে গেছে। তাদের এসব দখল এর বিরুদ্ধে কথা বলতে গেলে তারা আমাদের কে বিভিন্ন ভাবে ভয় ভিতি ও হয়রানি করে।কেউ বনের জমিতে ঘর তোলার সুযোগ পেলে তাকে দেখে আরও অনেকেই ঘর তুলতে আগ্রহী হচ্ছেন। এমন চলতে থাকলে একটা সময় হয়তো বনই ধ্বংস হয়ে যাবে।

অনুসন্ধানে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে প্রশাসনিক কোন ব্যবস্থা না থাকায়।সেই সুযোগ ব্যবহার করে নুরুজ্জামান প্রথমে ঘর নির্মাণ কাজ শুরু করায় তার দেখা দেখি শিপন,নেছার উদ্দিন, খোকন,সেলিম,শিমুল,সরোয়ার,মোতালেব,ও
কাইয়ুম একে একে তারা নতুন ঘর নির্মাণ কাজ করতে শুরু করে।

অভিযোগ রয়েছে এসব বনের জায়গা দখল ও প্রভাব খাটিয়ে নুরুজ্জামান, সেলিম,শিপন, ও নেছার উদ্দিন,একাধিক ঘর নির্মাণ করে সেগুলো ভাড়া দিয়ে থাকে। হিসেব করে দেখা যায় এক রুম প্রতিমাসে ১৭০০ থেকে ২ হাজার টাকা ভাড়া বাবদ বাণিজ্য হাতিয়ে নিচ্ছে এসব দখল দাররা।
প্রতিনিয়ত বনের জমি এভাবে দখল হতে থাকলে বনের অলংকার গাছপালা আর দেখা যাবে না।


কমেন্ট বক্স