রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমের অভিযোগে মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার।
রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১ নভেম্বর) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমের অভিযোগে করা একটি মামলায় তিনি আসামি। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।