ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় নদীর চর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
খুলনায় নদীর চর থেকে দুই যুবকের   মরদেহ উদ্ধার
খুলনার রূপসার আঠারোবেকি নদীর চর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে আইচগাতি ইউনিয়নের সিংহের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে মরদেহের পাশে রক্তের লম্বা দাগ দেখা গেছে।

স্থানীয়রা প্রথমে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে ভাটায় পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া যুবকদের একজন রূপসা রাজাপুর এলাকার মেহেদী হাসান সোহাগ। অপরজনের নাম রেজাউল করিম।

মেহেদী হাসান সোহাগ একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মো. মাসুম খান বলেন, অন্য কোথাও গুলি করে হত্যার পর মরদেহ এখানে ভেসে এসেছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।





কমেন্ট বক্স