ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মঈন খান

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মঈন খান
১৪ দিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ড. আব্দুল মঈন খান।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল ছাড়েন তিনি। এ সময় চিকিৎসকেরা তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত ২১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ড. আব্দুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর ১৪ দিন শেষে তিনি বাসায় ফিরলেন।





কমেন্ট বক্স