ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগপত্রে যা লিখেছেন সামান্তা শারমিন

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
পদত্যাগপত্রে যা লিখেছেন সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে পদত্যাগপত্রও প্রকাশ করেছেন তার পোস্টে।

পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন, বর্তমানে এনসিপির রাজনৈতিক অবস্থান, দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে একাধিক মতপার্থক্য, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, সেই সাথে ২০২৬ সালের নির্বাচন এবং গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ও অধিকারের কথা।

‘কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি। আপনারা জানেন আজ থেকে প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটা আলাদা অবস্থান নিয়েছিলাম। আমি বলেছিলাম জামায়াত ইসলামী নীতিগত বা কৌশলগত কোন ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য না এবং তাদের সাথে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।’

পদত্যাগপত্রে সামান্তা শারমিন উল্লেখ করেন, গত ১১ মাসে দলের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ, প্রস্তাব এবং আলোচনার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন। তবে দলের প্রাথমিক মূল্যবোধের প্রতি এনসিপি আর আন্তরিক থাকবে বলে মনে করছেন না তিনি।

পদত্যাগপত্রে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের আপত্তি ও মতপার্থক্যের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সামান্তা। নিচে তার পদত্যাগপত্রটি হুবহু তুলে ধরা হলো-

জনাব, আপনি জানেন আজ থেকে প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটা আলাদা অবস্থান নিয়েছিলাম। আমি বলেছিলাম জামায়াত ইসলামী নীতিগত বা কৌশলগত কোন ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য না এবং তাদের সাথে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।

গত ১১ মাস যাবত আমার রাজনৈতিক বোঝাপড়া অনুযায়ী এনসিপির অতীত কর্মকান্ড বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে যখনই সুযোগ পেয়েছি তখনই দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব প্রদান এবং তর্ক-বিতর্ক বা আলাপ- আলোচনা করেছি। যেহেতু সংগঠনে নানান চড়াই উৎরাই থাকে, সেখানে দল যদি ভুল পথে যায় সেই পথ থেকে দলকে রক্ষা করার চেষ্টা করার রাজনৈতিক কর্তব্য। সেই কর্তব্য পালন করতে গিয়ে এনসিপির অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রামকেই বেছে নিয়েছিলাম। কারণ দলের গৃহীত নীতিসমূহকে যুক্তিসঙ্গত উপায়ে চ্যালেঞ্জ করা ব্যতীত দলকে ভুল পথ থেকে ফিরিয়ে আনা ছাড়া ভিন্ন কোন গণতান্ত্রিক পন্থা ছিলনা। প্রায় এক বছরের এই সংগ্রামের ইতি ঘোষণা করলাম কারণ এনসিপি তার দলের প্রারম্ভের মূল্যবোধের প্রতি আন্তরিক হবে বলে আমি আর মনে করি না।

ইতোমধ্যে একাধিকবার বহু মতপার্থক্য নিয়ে আপনি ও দলের রাজনৈতিক পর্ষদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে তবুও সংক্ষেপে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল বিষয়সমূহ পদত্যাগপত্রে উল্লেখ করছি।





কমেন্ট বক্স