আত্রাই অধ্যক্ষের পদত্যাগ দাবিতে উত্তাল কছির উদ্দিন দেওয়ান স্কুল এ্যান্ড কলেজ। "এক দফা দাবি এক", অধ্যক্ষের পদত্যাগ’ স্লোগানে মুখরিত নওগাঁ আত্রাই উপজেলার ০৩ আহসানগঞ্জ ইউপির নিকটস্থ সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ চত্বর।
রোববার (২৫ আগস্ট) সকালে কলেজের অধ্যক্ষ মো. ফরিদুল ইসলাম রতনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা।
গত ০৫ আগস্ট ছাত্র গণআন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতন নিয়মিত কলেজে উপস্থিত থাকেন না।এতে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ থেকে অনেক টায় বঞ্চিত হচ্ছে বলে দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের।
জানা যায়, তিনি আওয়ামী লীগ রাজনীতির সাথে সরাসরি জড়িত।তার বিরুদ্ধে নিয়োগ বানিজ্য থেকে শুরু করে নানা অভিযোগ উঠে আসছে।তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে ও তেমন কোনো সমাধান পাননি ভুক্তভোগীরা।এমন নানা অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন,আমরা এই দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগ চাই।তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবেই।
কমেন্ট বক্স