ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য সহজ হলো ভারতীয় ভিসার আবেদন ফরম

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
বাংলাদেশিদের জন্য সহজ হলো ভারতীয় ভিসার আবেদন ফরম
বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার আবেদনকারীদের সুবিধার্থে ভিসা আন্ডারটেকিং ফরমের কাঠামো সহজ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এতে প্রয়োজনীয় নথিপত্র পূরণে আবেদনকারীদের ভোগান্তি কমার পাশাপাশি এজেন্টের ওপর নির্ভরশীলতাও কমবে বলে আশা করা হচ্ছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, প্রায় তিন সপ্তাহ আগে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) ওয়েবসাইটে সংশোধিত ফরমটি প্রকাশ করা হয়েছে। নতুন ফরমের ভাষা ও বিষয়বস্তু আরও সহজবোধ্য করা হয়েছে, যাতে আবেদনকারীরা নিজেরাই প্রয়োজনীয় তথ্য বুঝে তা পূরণ করতে পারেন।

হাইকমিশনের এ উদ্যোগের ফলে সব ধরনের ভিসার আবেদনে নথি জমা দেওয়ার প্রক্রিয়ায় অভিন্নতা আসবে। পাশাপাশি পুরো আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, সুবিধাজনক ও আবেদনকারী বান্ধব করাও এ পরিবর্তনের উদ্দেশ্য।

তবে ফরমের কাঠামো সহজ করার ফলে ভিসা পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে নতুন কোনো শর্ত যুক্ত হয়নি। ভিসাসংক্রান্ত আনুষ্ঠানিকতা সহজ করা এবং আবেদনকারীদের সুবিধা বাড়াতে হাইকমিশনের চলমান উদ্যোগের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।





কমেন্ট বক্স