ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিরের কামড়েই মিটল আত্মহত্যার শখ, বেঁচে গেলেন ভারতীয় নারী

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
কুমিরের কামড়েই মিটল আত্মহত্যার শখ, বেঁচে গেলেন ভারতীয় নারী
ভারতের কুমারধারা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করার পর কুমিরের আক্রমণের শিকার হয়েছেন এক নারী। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, বুধবার রাতে কুক্কে সুব্রহ্মণ্য এলাকার একটি সেতুর কাছ থেকে নদীতে ঝাঁপ দেন ওই নারী। ব্যক্তিগত সমস্যার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নদীতে ঝাঁপ দেওয়ার পর একটি কুমির তাকে কামড় দেয়।

এ সময় তার চিৎকার শুনে কাছের এক ব্যক্তি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পর ওই নারীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে প্রয়োজনীয় কাউন্সেলিং শেষে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারের অনুরোধে ওই নারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।  সূত্র: এনডিটিভি





কমেন্ট বক্স