ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ চলছে

নিউজ ডেস্ক
২ বছর আগে
শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ চলছে
বিক্ষোভকারী আনসার সদস্যরা আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সচিবালয়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ সমন্বয়করা অবরুদ্ধ অবস্থায় আছেন। শিক্ষার্থীরা তাদের উদ্ধারে সচিবালয়ের সামনে গেলে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে অবরুদ্ধ হয়ে আছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসার সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


কমেন্ট বক্স