ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিনে ৪৪ ট্রাক ত্রাণ পাঠাল বৈষম্যবিরোধী আন্দোলন

নিউজ ডেস্ক
২ বছর আগে
তিন দিনে ৪৪ ট্রাক ত্রাণ পাঠাল বৈষম্যবিরোধী আন্দোলন
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা কবলিত মানুষের জন্য গত তিনদিনে ৪৪ ট্রাক ত্রাণ ও ২০ হাজারের বেশি রিলিফ প্যাকেজ পাঠিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে গতকাল শনিবার ১৯ ট্রাক ত্রাণ সামগ্রী ও ২০ হাজার রিলিফ প্যাকেজ বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিকেল সোয়া ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন ও নাদিম শুভ  এসব তথ্য জানান। ত্রাণ সামগ্রী ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়।


কমেন্ট বক্স