ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে ছাড়ার কথা ভাবছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও!

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে ছাড়ার কথা ভাবছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও!
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ব্লুমবার্গকে কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রুবিও ও তার উপদেষ্টারা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা—এই দুই পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি রুবিও। সম্ভাব্য পদত্যাগের কোনো নির্দিষ্ট সময়সূচিও এখনো নির্ধারণ করা হয়নি।

সূত্রগুলোর দাবি, এর আগে রুবিও হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তবে তাঁকে নিজ নিজ পদে বহাল থাকার অনুরোধ জানানো হয়েছে। রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পর ট্রাম্প প্রশাসন, বিশেষ করে যুদ্ধপন্থী অংশটি ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে। এই চাপের অন্যতম কেন্দ্রে রয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী ও পেন্টাগনপ্রধান।

রিপাবলিকান দলের কয়েকজন নেতা মনে করেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে ট্রাম্পকে উৎসাহিত করা এবং তা শেষ করার জন্য সুস্পষ্ট কৌশল না থাকার কারণে পিট হেগসেথ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিণতির জন্য আংশিকভাবে দায়ী।

এদিকে হেগসেথের নির্দেশে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কমান্ডারকে বরখাস্ত করার ঘটনাও তাঁর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা বাড়িয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চলাকালে এসব পরিবর্তন পেন্টাগনের সামরিক ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সূত্র: পার্সটুডে





কমেন্ট বক্স