ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
১০ ঘন্টা আগে
বিএনপির ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রবিনঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস‍্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদির ভূইয়া জুয়েল। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে আ ন ম সাইফুল ইসলাম। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়েছে।





কমেন্ট বক্স