ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টিএসসিতে পরপর ককটেল বিস্ফোরণ, আটক ৩

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
টিএসসিতে পরপর ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পরপর অন্তত ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। পরে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা যায়, রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর আগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ৩ ব্যক্তি। পরে মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাদের আটক করেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। এ সময় আটক ব্যক্তিদের মারধর করা হয়।

ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটক দুজনের পরিচয়ও বিস্তারিত জানা যায়নি।





কমেন্ট বক্স