ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আনসারদের একাংশ পালাল, বাকিরা আত্মসমর্পণ ও হাত জোর করে চাইলেন ক্ষমা

নিউজ ডেস্ক
২ বছর আগে
আনসারদের একাংশ পালাল, বাকিরা  আত্মসমর্পণ ও হাত জোর করে চাইলেন ক্ষমা
ছত্রভঙ্গ হয়ে পালিয়েছেন আনসার সদস্যরা। টানা ১০ ঘণ্টা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ রাখার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। পরে সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন গেটে ধাওয়া পাল্টা-ধাওয়ার পর সেনাবাহিনী ও শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হন আনসারের সদস্যরা। তবে কিছু সদস্য ঘটনাস্থলে থেতে গেলেও তাদেরকে আত্মসমর্পণ করতে দেখা গেছে। এসময় কিছু সদস্যদের আনসারের পোশাক খুলে ফেলতেও দেখা গেছে।

জানা যায়, আজ রবিবার রাত ৯টার পর শুরুতে দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন শিক্ষার্থীরা।


কমেন্ট বক্স