ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অশালীন অঙ্গভঙ্গি করে ফের বিতর্কে পরীমনি

বিনোদন ডেস্ক
৩৮ মিনিট আগে
অশালীন অঙ্গভঙ্গি করে ফের বিতর্কে পরীমনি
রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ফ্যাশন শোতে দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে ক্ষুব্ধ হয়ে মধ্যমা আঙুল প্রদর্শন করেছেন চিত্রনায়িকা পরীমনি। এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হন তিনি।

রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে গুলশানের শুটিং ক্লাবে পাঁচ দিনব্যাপী ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন আয়োজনের শেষ দিনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে পরীমনির পারফরম্যান্সের শেষ পর্যায়ে তাকে উদ্দেশ করে উপস্থিত দর্শকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে দর্শকদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন অভিনেত্রী। এ সময় উপস্থিত দর্শকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।

ধারণা করা হচ্ছে, পরীমনি সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করেছিলেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে ঘটনাস্থলে তার গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেন উপস্থিত সাংবাদিকরা। ওই ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।





কমেন্ট বক্স