ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘট

অনলাইন ডেস্ক
৩৭ মিনিট আগে
রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘট
সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি বেশি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ধর্মঘট পালন করছেন অটোরিকশাচালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সোমবার (৯ নভেম্বর) ঢাকার অনেক এলাকায় অটোরিকশা চলাচল প্রায় বন্ধ হয়ে রয়েছে। এ সময় সড়কে চলাচল করা কয়েকটি অটোরিকশায় ভাঙচুর ও বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।

একসঙ্গে জড়ো হয়ে নানা গলির মুখে অটোরিকশা চালকদের পাহারা দিতে দেখা গেছে, যেনো কোনো অটোরিকশা বের হতে না পারে। কিছু কিছু অটোরিকশা সড়কে চলাচল করতে দেখা গেলেও সেগুলো আটকে দেওয়া হচ্ছে।

চালকদের দাবি, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি বেশি নির্ধারণ এবং একজন চালকের ৫টির বেশি অটোরিকশা পরিচালনার সুযোগ না রাখার বিধানের প্রতিবাদে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।

এদিকে অটোরিকশাচালকদের ধর্মঘটের ফলে সকাল থেকে অফিসগামী এবং জরুরি কাজে বের হওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিভিন্ন জায়গায় কর্মস্থলে যাওয়া মানুষরা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়ে অটোরিকশা না পেয়ে অনেকে দীর্ঘ পথ হেঁটে যেতে বাধ্য হচ্ছেন।





কমেন্ট বক্স