রাজধানীর শ্যামলী এলাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।