গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতি এড়াতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে যশোর থেকে গোপালগঞ্জে এসে পৌঁছায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে বিজিবি।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এসময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ করে। পরে বিকেলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়। সন্ধ্যায় বিজিবির বহর গোপালগঞ্জে পৌঁছায়। এরপর তারা জেলা শহরের বিভিন্ন স্থানে টহল দেয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি কাজ বরকে বিজিবি।