ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ দিনে দেশে এলো প্রায় ১৪১ কোটি ডলার রেমিট্যান্স

অনলাইন ডেস্ক
৮ ঘন্টা আগে
১০ দিনে দেশে এলো প্রায় ১৪১ কোটি ডলার রেমিট্যান্স
চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনে দেশে ১৪০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। 

গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১০ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৭ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১০ নভেম্বরেই দেশে ১২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।





কমেন্ট বক্স